Paragraph 220

Paragraph 220

তাহার পরদিনও ছুটি ছিল। বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা। সেখানে নরেন্দ্র, ভবনাথ, আরও দুই-একজন বসিয়া আছেন। কয়টিই ছোকরা, উনিশ-কুড়ি বৎসর বয়স। ঠাকুর সহাস্যবদন, ছোট তক্তপোশের উপর বসিয়া আছেন, আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন।

In plain words

The next day too was a holiday. At three in the afternoon M. was back again. Sri Ramakrishna was sitting in the same familiar room. On the floor a mat had been laid, where Narendra, Bhavanath and one or two others were seated, all young men of nineteen or twenty. The Master, his face all smiles, sat on the small wooden cot, talking joyfully with the boys.