Paragraph 221

Paragraph 221

মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে!”—বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন।—আগে হাতজোড় করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন—ইংরেজী পড়া লোকেরা যেমন করে। কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে, শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন, তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন।

In plain words

The moment he saw M. coming into the room, the Master laughed aloud and cried to the boys, "There, he's come again!" Saying it, he laughed. Everyone began to laugh. M. came in, bowed with his head to the ground and sat down. Before, he used to salute standing with folded hands, as English-educated people do; but today he had learned to bow down to the ground. When he had taken his seat, Sri Ramakrishna explained to Narendra and the other devotees why he had been laughing.