Paragraph 223

Paragraph 223

মাস্টার মনে মনে ভাবিতেছেন, “ইনি ঠিকই কথা বলিতেছেন। বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইঁহার দিকে মন পড়িয়া থাকে—কখন দেখিব, কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে! মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে!” এইরূপ ভাবিতেছেন, ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টিনাষ্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল। যেন আনন্দের হাট বসিয়াছে।

In plain words

M. was thinking to himself, "He is quite right. I go home, but day and night my mind is drawn to him: when will I see him, when will I see him? It is as if someone dragged me here! I can't go anywhere else, however much I may wish; I simply have to come here!" While he was thinking this, the Master was joking and larking about with the boys as though they were all of an age. Waves of laughter rose. It was like a fair of joy.