Paragraph 224
মাস্টার অবাক্ হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন। ভাবিতেছেন, ইঁহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনিই কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনিই কি আমায় “তুমি কি জ্ঞানী” বলেছিলেন? ইনিই কি সাকার-নিরাকার দুইই সত্য বলেছিলেন? ইনিই কি আমায় বলেছিলেন যে, ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনিই কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন?
In plain words
M. watched this wonderful character in amazement. He thought, "Is this the man in whom only the day before I saw samadhi and a joy of love I had never seen before? Is that same man behaving today like an ordinary person? Is it he who scolded me the first day when he taught me? Is it he who said to me, 'So you are a man of knowledge!'? Is it he who said that God with form and God without form are both true? Is it he who told me that God alone is true and everything in the world is impermanent? Is it he who told me to live in the world as a maidservant does?"