Paragraph 226
কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, “দেখ, হনুমানের কি ভাব! ধন, মান, দেহসুখ কিছুই চায় না; কেবল ভগবানকে চায়! যখন স্ফটিকস্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দোদরী অনেকরকম ফল নিয়ে লোভ দেখাতে লাগল। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়; কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়; সে বললে ঃ
In plain words
In the course of talk they came to speak of Hanuman, the great devotee. On the wall of the Master's room there was a painted picture of Hanuman. The Master said, "Look, what a spirit Hanuman had! He wanted nothing, not wealth, not honour, not bodily comfort; he wanted only God! As he was running off with the brahmastra, the divine weapon, taken from the crystal pillar, Mandodari tried to tempt him with all kinds of fruit. She thought that greed for the fruit might make him come down and drop the weapon. But Hanuman was not one to be fooled. He said: