Paragraph 237

Paragraph 237

পাঁচটা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক-ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন, পুকুরের দক্ষিণদিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া; নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, “দেখ্, আর একটু বেশি বেশি আসবি। সবে নূতন আসছিস কিনা! প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন—নূতন পতি (নরেন্দ্র ও মাস্টারের হাস্য)। কেমন আসবি তো?” নরেন্দ্র ব্রাহ্মসমাজের ছেলে, হাসিতে হাসিতে বলিলেন, “হাঁ, চেষ্টা করব।”

In plain words

It was five o'clock. The devotees went off to their homes, and only M. and Narendra remained. Narendra took a water pot and went toward the duck pond and the tamarisk grove to wash. M. strolled about the temple garden. After a while he came past the kuthi toward the duck pond and saw Sri Ramakrishna standing on the landing of the steps on the south side of the pond. Narendra, water pot in hand, had washed and was standing there. The Master was saying, "Look here, come a bit more often. You've only just started coming, after all! After a first meeting everyone comes again and again, like a new husband." Narendra and M. laughed. "Well, you will come, won't you?" Narendra, a boy of the Brahmo Samaj, smiled and said, "Yes, I'll try."