Paragraph 238

Paragraph 238

সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, “দেখ, চাষারা হাটে গরু কিনতে যায়; তারা ভাল গরু, মন্দ গরু বেশ চেনে। ল্যাজের নিচে হাত দিয়ে দেখে। কোনও গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু ল্যাজে হাত দিলে তিড়িং-মিড়িং করে লাফিয়ে উঠে সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত; ভিতরে খুব তেজ!” এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। “আবার কেউ কেউ লোক আছে, যেন চিড়ের ফলার, আঁট নাই, জোর নাই, ভ্যাৎ ভ্যাৎ করছে।”

In plain words

They all came back to the Master's room by the path past the kuthi. Near the kuthi the Master said to M., "You see, when farmers go to market to buy cattle, they judge very well which bullock is good and which is bad. They feel under the tail. Some bullocks lie down as soon as their tail is touched; they won't buy those. The one that jumps and frisks when its tail is touched, that's the one they choose. Narendra is of that breed; there's great fire in him!" Saying this, the Master laughed. "And then there are some people who are like flattened rice soaked in milk: no grit, no strength, all soft and mushy."