Paragraph 241
রাত হইয়াছে—মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন। কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট হইতে চলিয়া আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাঁহার গান শুনিয়া হৃদয়, মন মুগ্ধ হইয়াছে; বড় সাধ যে, আবার তাঁর শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন, মা-কালীর মন্দিরের সম্মুখে নাটমন্দির মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুইপার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাটমন্দিরে একটি আলো জ্বলিতেছিল, ক্ষীণ আলোক। আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয়, সেইরূপ নাটমন্দিরে দেখাইতেছিল।
In plain words
Night had come, and it was time for M. to take his leave. But he could not bring himself to go. So he left Narendra and went looking for Sri Ramakrishna. His singing had enchanted M.'s heart and mind, and M. longed to hear him sing again. Searching, he found the Master walking alone in the natmandir before Mother Kali's temple. In the Mother's shrine lamps were burning on either side of Her. In the vast natmandir a single lamp gave a faint light, and the hall had that look which comes when light and darkness are blended.