Paragraph 242
মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন। যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সঙ্কুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, “আজ আর কি গান হবে?” ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, “না, আজ আর গান হবে না।” এই বলিয়া কি যেন মনে পড়িল, অমনি বলিলেন, “তবে এক কর্ম করো। আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে।”
In plain words
Hearing the Master's singing, M. had lost himself, like a snake charmed by a spell. Now, shyly, he asked the Master, "Will there be more singing today?" The Master thought a moment and said, "No, no more singing today." Then, as if something had come to mind, he said at once, "But do one thing. I am going to Balaram's house in Calcutta. You come there too; there will be singing there."