Paragraph 13

Paragraph 13

শ্রীরামকৃষ্ণ—ঈশ্বরে অনুরাগ হয়। তাঁর উপর ভালবাসা হয়। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভাল হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন আফিসে আফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয়, সেইরূপ। যদি কোন আফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে, আজ কি কোন কর্ম খালি হয়েছে?

In plain words

Sri Ramakrishna: It gives you love for God; you come to love Him. Nothing happens until you feel restless yearning. Keeping holy company, one's soul comes to pine for God. When someone at home is ill, the mind is always restless: how can the patient get well? Or again, when a man loses his job, he wanders from office to office; one must be restless like that. If an office says there is no vacancy, he comes back the next day and asks, "Is there a vacancy today?"