Paragraph 14
“আর একটি উপায় আছে—ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাঁকে বলতে হয়, তুমি কেমন, দেখা দাও—দেখা দিতেই হবে—তুমি আমাকে সৃষ্টি করেছ কেন? শিখরা বলেছিল, ‘ঈশ্বর দয়াময়’; আমি তাঁদের বলেছিলাম, দয়াময় কেন বলব? তিনি আমাদের সৃষ্টি করেছেন, যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য। মা-বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে, তাই তাঁকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ! ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ-মা তিন বৎসর আগেই হিস্যা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায়, আর পুনঃপুনঃ বলে, ‘মা, তোর দুটি পায়ে পড়ি, আমাকে দুটি পয়সা দে’, তখন মা ব্যাজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়।
In plain words
"There is another way: to pray with longing. He is our very own, and one must say to Him: 'What are You like? Show Yourself to me; You must show Yourself; why have You created me?' The Sikhs said, 'God is merciful.' I said to them, 'Why should I call Him merciful? He has created us, and if He does what is for our good, what is so wonderful in that? Parents bring up their child; what mercy is there in that? They have to do it.' So one must pray to Him with force. He is our own mother, our own father! If a child refuses to eat, the parents hand over his share three years ahead of time. And when the child asks for a pice and says again and again, 'Mother, I fall at your feet, give me a couple of pice,' the mother, vexed but seeing his longing, tosses him the money.