Paragraph 22
শ্রীরামকৃষ্ণ—তাঁর ইচ্ছা, তাঁর লীলা। তাঁর মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে? ঈশ্বরলাভ পর্যন্ত তাঁর কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখ, কাম থেকে তাঁর সৃষ্টি-লীলা চলছে।
In plain words
Sri Ramakrishna: It is His will; it is His lila. His maya holds both vidya and avidya. Darkness too is needed; with darkness, the glory of light shows the more. Lust, anger and greed are bad things, no doubt; then why has He given them? In order to make great men. When a man conquers his senses he becomes great. What can a man who has mastered his senses not do? By His grace he can attain even to God. Then again, see the other side of it: it is through lust that His play of creation goes on.