Paragraph 23
“দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হল। তার নামে প্রজারা কাঁপতে লাগল—এত কঠোর শাসন। সবই দরকার। সীতা বললেন, রাম! অযোধ্যায় সব অট্টালিকা হত তো বেশ হত, অনেক বাড়ি দেখছি ভাঙা, পুরানো। রাম বললেন, সীতা! সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রীরা কী করবে? (সকলের হাস্য) ঈশ্বর সবরকম করেছেন—ভাল গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভাল-মন্দ সব আছে—বাঘ, সিংহ, সাপ সব আছে।”
In plain words
"Wicked men too have their use. The tenants of an estate had grown very unruly, so Golak Chaudhuri was sent there. At his very name the tenants began to tremble, so stern was his rule. Everything has its use. Sita said, 'Rama, it would be lovely if all Ayodhya were mansions! I see many houses broken down and old.' Rama said, 'Sita, if all the houses were fine, what would the masons do?'" Everyone laughed. "God has made every sort: wholesome trees, poison trees, and weeds into the bargain. Among beasts too you find good and bad alike: tigers, lions, snakes."