Paragraph 34
শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটী হইয়া শ্রীযুক্ত কেশব সেনের ‘কমলকুটির’ নামক বাটীতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনোমোহন, সুরেন্দ্র, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত। সকলে দ্বিতল হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তগণও উপস্থিত আছেন।
In plain words
Going by way of the Captain's house, Sri Ramakrishna has come to Keshab Sen's house, Kamalkutir. With him are Ram, Manomohan, Surendra, M. and a good many other devotees. They have all sat down in the hall on the upper floor. Pratap Majumdar, Trailokya and other Brahmo devotees are there too.