Paragraph 35
ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন-ভজন করিতেছিলেন, অর্থাৎ ১৮৭৫ খ্রীষ্টাব্দে মাঘোৎসবের পর—কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাঁহার সহিত দেখা করিয়াছিলেন। সঙ্গে ভাগিনেয় হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাঁহাকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পার আবার সংসারেও থাকতে পার; যেমন বেঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, কমলকুটিরে, ব্রাহ্মসমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথাচ্ছলে তাঁহাকে উপদেশ দিয়াছিলেন, “নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বরলাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন-ভজন করে ভক্তিলাভ করে সংসারে থাকা যায়; জনকাদি ব্রহ্মজ্ঞানলাভ করে সংসারে ছিলেন; ব্যাকুল হয়ে তাঁকে ডাকতে হয়, তবে দেখা দেন; তোমরা যা কর, নিরাকার সাধন, সে খুব ভাল। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে—ঈশ্বর সত্য আর সব অনিত্য; ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দুধর্মে সাকার নিরাকার দুই মানে; নানাভাবে ঈশ্বরের পূজা করে—শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রোশনচৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায় অথচ তার বাঁশীর সাত ফোকর আছে; কিন্তু আর একজন তারও সাত ফোকর আছে, সে নানা রাগরাগিণী বাজায়।
In plain words
The Master loves Keshab dearly. When Keshab was practising spiritual disciplines with his disciples in the garden at Belgharia, that is, in 1875, soon after the Maghotsava, the Master went to the garden one day and met him. With him went his nephew Hridayram. In that garden at Belgharia he told him, "You are the one whose tail has dropped off": that is, you can give up everything and live outside the world, and you can also live in the world; just as a tadpole, when its tail drops off, can live in the water and on land as well. Afterwards, at Dakshineswar, at Kamalkutir, at the Brahmo Samaj and elsewhere, the Master taught him many times in the course of conversation: "God can be reached by many paths, through many religions. One can practise in solitude from time to time, gain devotion, and so live in the world. Janaka and others lived in the world after attaining the knowledge of Brahman. One must call on Him with longing; then He shows Himself. What you do, the worship of the formless, is very good. With the knowledge of Brahman you will feel it rightly: God true and everything else passing, Brahman true and the world false. The eternal Hindu dharma accepts both, the One with form and the formless, and worships God in many attitudes: santa, dasya, sakhya, vatsalya and madhura. Among the shehnai players, one just holds the drone on one note, though his pipe has seven holes; another, whose pipe also has seven holes, plays many ragas and raginis.