Paragraph 37
“তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বরলাভ করে ঈশ্বরদর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তাঁর আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বরলাভ না করলে তাঁর আদেশ পাওয়া যায় না। ঈশ্বরলাভ যে হয়েছে, তার লক্ষণ আছে। বালকবৎ, জড়বৎ, উন্মাদবৎ, পিশাচবৎ হয়ে যায়; যেমন শুকদেবাদি। চৈতন্যদেব কখন বালকবৎ, কখন উন্মাদের ন্যায় নৃত্য করিতেন। হাসে, কাঁদে, নাচে, গায়। পুরীধামে যখন ছিলেন, তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন।”
In plain words
"You give lectures for the good of all; but lectures do good only when a man gives them after realizing God, after seeing God. If he teaches people without His command, it does no good. And unless one has realized God, one does not receive His command. There are signs in one who has realized God: he becomes like a child, like something inert, like a madman, like a ghoul, as Sukadeva and others did. Chaitanya would sometimes dance like a child, sometimes like a madman; he laughed, he wept, he danced, he sang. When he was at Puri he was often in jada samadhi."