Paragraph 36

Paragraph 36

“তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নাই; নিরাকারে নিষ্ঠা থাকলেই হল। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাঁকে ডাকলে ভক্তি-প্রেম আরও বাড়বে। কখন দাস্য, কখন সখ্য, কখন বাৎসল্য, কখন মধুর ভাব। কোন কামনা নাই তাঁকে ভালবাসি, এটি বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা-কড়ি, মান-সম্ভ্রম কিছুই চাই না; কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ, পুরাণ, তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাঁহার লীলার কথা; জ্ঞান ভক্তি দুইই আছে। সংসারে দাসীর মতো থাকবে; দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে; বলে, ‘আমার হরি’ ‘আমার রাম’ কিন্তু জানে, ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছ, এ খুব ভাল, তাঁর কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন, সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়।

In plain words

"You don't accept the forms of God; that does no harm. It is enough to be devoted to the formless. But take a little of the pull that the believers in form feel. If you call on Him as Mother, your devotion and love will grow still more: sometimes the attitude of a servant, sometimes of a friend, sometimes of a parent, sometimes of a sweetheart. To love Him without any desire, that is fine; it is called devotion without motive. 'Riches, honour, I want none of it; only devotion at Your lotus feet.' In Veda, Purana and Tantra alike it is the one God that is spoken of, and His lila; both knowledge and devotion are there. Live in the world like a maidservant. The maid does all the work, but her mind is on her own village home. She brings up her master's children; she calls them 'my Hari,' 'my Rama'; but she knows the children are not hers. It is very good that you practise disciplines in solitude; His grace will come. How much discipline King Janaka practised in solitude! Only by practising disciplines can one live in the world unattached.