Paragraph 45

Paragraph 45

উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বল “ব্রহ্ম আত্মা ভগবান” “ব্রহ্ম মায়া জীব জগৎ” “ভাগবত ভক্ত ভগবান”। কেশবাদি ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথীতীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বল “গুরু কৃষ্ণ বৈষ্ণব”। তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয়, এখন অতদূর নয়; “গুরু কৃষ্ণ বৈষ্ণব” আমরা যদি বলি লোকে বলিবে ‘গোঁড়া’! শ্রীরামকৃষ্ণও হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ তোমরা (ব্রাহ্মরা) যতদূর পার তাহাই বল।

In plain words

After the worship the Master said, "Say 'Brahman, Atman, Bhagavan'; 'Brahman, Maya, jiva, world'; 'Bhagavata, Bhakta, Bhagavan.'" In that moonlight on the bank of the Bhagirathi, Keshab and the other Brahmo devotees began to repeat those holy words with devotion, in one voice, after Sri Ramakrishna. When Sri Ramakrishna said again, "Say 'Guru, Krishna, Vaishnava,'" Keshab laughed with joy and said, "Sir, not so far as that just now. If we were to say 'Guru, Krishna, Vaishnava,' people would call us bigots!" Sri Ramakrishna laughed too and said, "Very well; you Brahmos say as much as you can."