Paragraph 44
১৮৭৯, ২৯শে অক্টোবর বুধবার (১৩ই কার্তিক, ১২৮৬), কোজাগর পূর্ণিমায় বেলা ১টার সময় কেশব আবার ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টীমারের সঙ্গে একখানি বজরা, ছয়খানি নৌকা, দুইখানি ডিঙ্গি, প্রায় ৮০ জন ভক্ত। সঙ্গে পতাকা পুষ্পপল্লব খোল করতাল ভেরী। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টীমার হইতে আনেন—গান গাইতে গাইতে “সুরধুনীর তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে!” ব্রাহ্মভক্তগণও পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাঁহার সঙ্গে আসিতে লাগিলেন: “সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন!” তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন।
In plain words
On Wednesday the twenty-ninth of October 1879, the thirteenth of Kartik, 1286, the full moon of the Kojagari Lakshmi Puja, at one in the afternoon, Keshab went with his devotees to Dakshineswar again to see Sri Ramakrishna. With the steamer came a budgerow, six boats and two dinghies, with about eighty devotees, and flags, flowers and leaves, drums, cymbals and trumpets. Hriday greeted Keshab and led him from the steamer, singing, "Who is that on the bank of the heavenly river, chanting Hari's name? It must be Nitai, the giver of love, who has come!" The Brahmo devotees too came along with him from the Panchavati, singing kirtan: "Satchidananda embodied, the very fulness of the bliss of beauty!" In their midst the Master went into samadhi now and then. That day, after dusk, Keshab conducted worship on the bathing ghat in the light of the full moon.