Paragraph 47
১৮৮০ খ্রীষ্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনোমোহন কমলকুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাঁহাদের ভারী জানিতে ইচ্ছা, কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাঁহারা বলিয়াছেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, “দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইঁনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইঁহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়; অযত্ন করলে এঁর দেহ থাকবে না; যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাসকেসে রাখতে হয়”।
In plain words
One summer's day in 1880 Ram and Manomohan went to see Keshab at Kamalkutir. They were very eager to know what Keshab Babu thought of the Master. They have said that when they asked him, Keshab Babu replied, "The Paramahamsa of Dakshineswar is not one of the common run; in all the world today there is none so great. He is so beautiful, so extraordinary a person, that he must be kept with the greatest care and caution; if he is neglected his body will not last. One must keep him as one keeps a beautiful and precious thing in a glass case."