Paragraph 60

Paragraph 60

আজ কমলকুটিরে সেই বৈঠকখানাঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে উপবিষ্ট। ২রা এপ্রিল, ১৮৮২, বেলা ৫টা। কেশব ভিতরের ঘরে ছিলেন, তাঁহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা-চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাঁহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত, তাঁহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন, কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খপরের কাগজে লিখতে হয়; সেখানে (দক্ষিণেশ্বরে) যাবার অবসর নাই; তাই আমিই তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব-চিনি মেনেছিলুম; মাকে বললুম, “মা! কেশবের যদি কিছু হয়, তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব।”

In plain words

Today Sri Ramakrishna is sitting with the devotees in that parlour at Kamalkutir. It is the second of April, 1882, five in the afternoon. Keshab was in an inner room and word was sent to him. He came out in his tunic and shawl and bowed. A devotee friend of his, Kalinath Bose, was ill, and he was on his way to see him; but the Master had come, and so Keshab did not go. The Master said, "You have a great deal to do, and you have to write for the newspapers too; you get no leisure to come out to Dakshineswar; so I've come myself to see you. Hearing that you were ill, I promised the Mother a green coconut and sugar. I told Her, 'Mother, if something should happen to Keshab, who will there be to talk with when I go to Calcutta?'"