Paragraph 61

Paragraph 61

শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, “ইনি কেন ওখানে (দক্ষিণেশ্বরে) যান না; জিজ্ঞাসা করত গা; এত ইনি বলেন, ‘মাগছেলেদের উপর মন নাই’!” মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন। শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবে।

In plain words

Sri Ramakrishna is talking a great deal with Pratap and the other Brahmo devotees. Seeing M. sitting near him, he tells Keshab, "Why does he stay away from Dakshineswar? Do ask him! He says it so often: 'My mind is not on wife and children'!" M. has been going to the Master for only a month. Lately he has let a few days pass without going, and that is why the Master speaks so. The Master had told him, "If you are late in coming, write to me."