Paragraph 12

Paragraph 12

ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। মাস্টার পথ দেখাইয়া বাটীর মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুলগাছ, তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, “জামার বোতাম খোলা রয়েছে,—এতে কিছু দোষ হবে না?” গায়ে একটি লংক্লথের জামা, পরনে লালপেড়ে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা। পায়ে বার্নিশ করা চটি জুতা। মাস্টার বলিলেন, “আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না; আপনার বোতাম দেবার দরকার নাই।” বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন।

In plain words

The Master got down from the carriage, and M. led the way into the house. As they came through the courtyard among the flowering plants, the Master put his hand to his buttons like a child and asked M., "My shirt is unbuttoned. Will that be wrong?" He wore a long-cloth shirt and a cloth with a red border, its end thrown over his shoulder, and varnished slippers on his feet. M. said: "Don't worry about that, sir. Nothing will be wrong in you. There is no need for you to button it." The Master was set at ease, as a child is once he has been reassured.