Paragraph 11
টেবিলের উপর যে-পত্রগুলি চাপা রহিয়াছে—তাহাতে কি লেখা রহিয়াছে? কোন বিধবা হয়তো লিখিয়াছে, আমার অপোগণ্ড শিশু অনাথ, দেখিবার কেহ নাই, আপনাকে দেখিতে হইবে। কেহ লিখিয়াছেন, আপনি খরমাতার চলিয়া গিয়াছিলেন, তাই আমরা মাসোহারা ঠিক সময়ে পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোন গরিব লিখিয়াছে, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই। কেহ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না—আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে। তাঁর স্কুলের কোন শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে। এ বেতনে আমার চলে না। হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দীনের বন্ধু, কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেহ বা লিখিয়াছেন, অমুক তারিখে সালিসির দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন।
In plain words
What is written in the letters lying under weights on the table? A widow, perhaps, has written: "My little children are orphans, with no one to look after them. You must care for them." Someone has written: "You had gone away to Karmatar, so we did not get our monthly allowance in time, and we have suffered greatly." A poor boy writes: "You have given me free admission to your school, but I have no money for books." Another has written: "My family is going hungry; you must find me a post." A teacher in his school has written: "My sister has been widowed, and the whole burden of her has fallen on me. I cannot manage on this salary." Someone, perhaps, has written from England: "I am in trouble here. You are the friend of the poor; send me a little money and rescue me from the trouble that is upon me." And someone has written: "The day of arbitration is fixed for such and such a date. Please come that day and settle our quarrel."