Paragraph 16
ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য, টেবিলের পূর্বপার্শ্বে দাঁড়াইয়া আছেন। বামহস্ত টেবিলের উপর। পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্বপরিচিতের ন্যায় একদৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন।
In plain words
When the Master came in, Vidyasagar rose to receive him. The Master stands facing west at the east side of the table, his left hand resting on it and the bench behind him. He gazes at Vidyasagar intently, as if at someone he has long known, and smiles in ecstasy.