Paragraph 17

Paragraph 17

বিদ্যাসাগরের বয়স আন্দাজ ৬২/৬৩। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ১৬/১৭ বৎসর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাত-কাটা ফ্লানেলের জামা। মাথার চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়,—দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়। উন্নত ললাট ও একটু খর্বাকৃতি। ব্রাহ্মণ—তাই গলায় উপবীত।

In plain words

Vidyasagar is about sixty-two or sixty-three, and so some sixteen or seventeen years the Master's senior. His cloth is plain white, without a border; he has slippers on, and a sleeveless flannel shirt. His head is shaved all round, as the people of Orissa shave theirs. When he speaks his teeth gleam; they are all false. His head is very large, the forehead high, and he is rather short. He is a brahmin, and so wears the sacred thread at his neck.