Paragraph 18
বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম—বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন, “আমার তো খুব ইচ্ছা ছিল যে, পড়াশুনা করি, কিন্তু কই তা হল! সংসারে পড়ে কিছুই সময় পেলাম না।” দ্বিতীয়—দয়া সর্বজীবে, বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন, শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেকদিন পরে আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না— ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখিলেন, একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটা পড়িয়া আছে। দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়—স্বাধীনতাপ্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে, সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের (প্রিন্সিপালের) কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থ—লোকাপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালবাসিতেন; তাঁহার কন্যার বিবাহের সময়ে নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম—মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর তুমি যদি এই বিবাহে (ভ্রাতার বিবাহে) না আস তাহলে আমার ভারী মন খারাপ হবে, তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বীরসিংহায় মার কাছে গিয়া উপস্থিত! বলিলেন, মা, এসেছি!
In plain words
Vidyasagar has many virtues. First, his love of learning. One day, while telling M. of it, he actually wept: "I had such a wish to study, but how could it be? Caught in the world, I never found the time." Second, compassion for every creature: Vidyasagar is an ocean of compassion. Seeing that the calves did not get their mothers' milk, he himself gave up drinking milk for several years, and took to it again only long afterwards, when his health had broken down badly. He would not ride in a carriage, for the horse cannot tell of its own suffering. One day he saw a porter lying in the road, struck down by cholera, his basket lying beside him. He took the man up in his own arms, brought him home and nursed him. Third, love of independence. Because he could not agree with the authorities, he gave up his post as principal of the Sanskrit College. Fourth, he cared nothing for what people would say. He was fond of a certain teacher, and when that teacher's daughter was married he turned up himself with the bride's cloth for the eve-of-wedding meal under his arm. Fifth, his devotion to his mother and his strength of mind. His mother had said, "Ishwar, if you do not come to this wedding, I shall be terribly unhappy"; it was his brother's wedding. So he walked from Calcutta. On the way was the Damodar river, with no boat, and he swam across. In his wet clothes he arrived at his mother's side at Birsingha on the wedding night itself: "Mother, I have come!"