Paragraph 52

Paragraph 52

শ্রীরামকৃষ্ণ—এক বাপের দুটি ছেলে। ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে, বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এল, এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন, এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, “বাপ! তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বল দেখি?” বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগল! বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেঁটমুখে চুপ করে রইল। মুখে কোন কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, “বাপু! তুমিই একটু বুঝেছ। ব্রহ্ম যে কি, মুখে বলা যায় না।”

In plain words

Sri Ramakrishna: A father had two sons. He put them both under a teacher to learn the knowledge of Brahman. After some years they came back from their guru's house and bowed down to their father. The father wanted to see how much they had come to know of Brahman. He asked the elder son, "My boy, you have read everything. Now tell me, what is Brahman like?" The elder son began to explain the nature of Brahman, quoting verse after verse from the Vedas. The father said nothing. When he asked the younger son, the boy stood silent with his head bowed. Not a word came from his lips. Then the father, well pleased, said to the younger one, "My child, it is you who have understood a little. What Brahman is cannot be told in words."