Paragraph 65
শ্রীরামকৃষ্ণ—ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত। সকাল বেলা আশ্রম থেকে চলে যেত। একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা, শুনা, ছোঁয়া—এ-সবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধে বোধ করত।
In plain words
Sri Ramakrishna: The rishis attained the knowledge of Brahman. It cannot be attained while the least trace of worldliness remains. How hard the rishis laboured! In the morning they would leave the hermitage and spend the whole day alone in meditation and contemplation, and at night they came back and ate a few fruits and roots. They kept the mind apart from the objects of sight, hearing and touch, and so they came to realise Brahman within.