Paragraph 67
“জ্ঞানী ‘নেতি’ ‘নেতি’ করে বিষয়বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌছানো যায়। কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষরূপে তাঁর সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন, ছাদ যে জিনিসে তৈয়ারি—সেই ইঁট, চুন, সুরকিতেই, সিঁড়িও তৈয়ারি। ‘নেতি’ ‘নেতি’ করে যাঁকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনিই জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে, যিনি নির্গুণ, তিনিই সগুণ।
In plain words
"The jnani gives up worldliness by saying 'Not this, not this,' and only then can he know Brahman. So one reaches the roof, leaving the steps of the stair behind one at a time. The vijnani, however, who knows Him in a special way, sees more. He sees that the stair and the roof are one material, the same brick and lime and brick-dust. The One reached as Brahman by saying 'Not this, not this' is the very One who has become the universe and its beings. The vijnani sees that He who is without attributes is also He who has attributes.