Paragraph 79
“চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থভ্রমণ করছিলেন—দেখলেন, একজন গীতা পড়ছে। আর-একজন একটু দূরে বসে শুনছে, আর কাঁদছে— কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এ-সব বুঝতে পারছ? সে বললে, ঠাকুর! আমি শ্লোক এ-সব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা কচ্চেন। তাই দেখে আমি কাঁদছি।”
In plain words
"When Chaitanyadeva was on pilgrimage in the south, he came upon someone reciting the Gita, while another sat at a little distance listening and weeping, his eyes swimming with tears. 'Can you follow all this?' Chaitanyadeva asked him. 'No, Lord,' he said, 'I understand nothing of these verses.' 'Then why are you weeping?' The devotee said, 'I see Arjuna's chariot, and before it the Lord and Arjuna talking together. That is what I see, and it makes me weep.'"