Paragraph 89
“মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা। যেমন পাড়াগাঁয়ে বাড়ি—কলকাতায় কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে, তা বলে ‘এ-বাগানটি আমাদের’, ‘এ-পুকুর আমাদের পুকুর’। কিন্তু কোন দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না; দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। (হাস্য)
In plain words
"One should always keep death in mind. After death nothing will remain. We have come here to do some work, as a man whose home is in the country comes to Calcutta to work. The steward of a rich man's garden, if someone comes to see the garden, says, 'This is our garden,' 'This is our pond.' But if the master dismisses him for some fault, he has not even the right to carry away his own box of mango-wood; he has it sent out by the doorkeeper." There was laughter.