Paragraph 90

Paragraph 90

“ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, ‘মা! ভয় কি? আমি তোমার ছেলেকে ভাল করে দিব’—তখন একবার হাসেন; এই বলে হাসেন, আমি মারছি, আর এ কিনা বলে আমি বাঁচাব! কবিরাজ ভাবছে, আমি কর্তা, ঈশ্বর যে কর্তা—এ-কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে, আর বলে ‘এদিকটা আমার, ওদিকটা তোমার’, তখন ঈশ্বর আর-একবার হাসেন; এই মনে করে হাসেন, আমার জগদ্‌ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে, ‘এ-জায়গা আমার আর তোমার’।”

In plain words

"God laughs on two occasions. He laughs once when a physician says to a sick man's mother, 'Mother, why be afraid? I shall cure your son.' His thought is, 'I am about to take the boy, and here is this fellow promising to save him!' The physician fancies himself the doer and forgets that the doer is God. He laughs a second time when two brothers lay down a cord and part the land between them, one saying, 'This side is mine,' the other, 'That side is yours.' Then He laughs and thinks, 'All this universe belongs to Me, yet they claim this plot for one and that for the other!'"