Paragraph 147
ঠাকুর ভক্তসঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজনসঙ্গে আগে আগে যাইতেছেন—হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণাষষ্ঠী, এখনও চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যানভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন।
In plain words
The Master is going down the stairs with the devotees, holding a devotee's hand. Vidyasagar walks in front with his people, a lamp in his hand, lighting the way. It is the sixth night of the dark fortnight of Sravan, and the moon has not yet risen. Through the darkened garden they all make their way towards the gate, guided by the faint light of the lamp.