Paragraph 148
শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালীর পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্মশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ ৩৬/৩৭, মাথায় শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা। চাদর নাই। তাঁহারা দেখিলেন, পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবামাত্র মাটিতে উষ্ণীষসমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, “বলরাম! তুমি? এত রাত্রে?”
In plain words
As soon as Sri Ramakrishna and the devotees reached the gate, they all stopped at a lovely sight. Before them stood a man in Bengali dress, fair-complexioned and bearded, about thirty-six or thirty-seven years old, with a white turban on his head like a Sikh's, wearing a cloth, socks and a shirt, but no shawl. They saw that the moment he caught sight of Sri Ramakrishna he laid his head, turban and all, on the ground, and lay there prostrate. When he stood up the Master said, "Balaram! You? So late at night?"