Paragraph 64

Paragraph 64

“তাঁর কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে? কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে, আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন, আর দেখা দেন আর কষ্ট নাই।—তবে তাঁকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে—সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি কচ্ছে, দেখে মার দয়া হয়। মা লুকিয়ে ছিল, এসে দেখা দেয়।”

In plain words

"Once His grace is there, there is nothing to fear. A child holding his father's hand may still fall, may he not? But if the father holds the child's hand, there is nothing to fear. If He in His grace dispels your doubts and shows Himself to you, there is no more suffering. But His grace comes only when one has called on Him with great longing to reach Him, and practised spiritual discipline. When the mother sees the child running about a great deal, she takes pity on him. She has been hiding; now she comes out and shows herself."