Paragraph 65

Paragraph 65

মণি ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান।—ঠাকুর অমনি বলিতেছেন, “তাঁর ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়; তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন। এরি নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়াপাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বরদর্শন হতে পারে।”

In plain words

Mani is wondering why He makes one run about. At once the Master says: "It is His wish that there should be some running about; then there is fun. He has made this world in play. This is what is called Mahamaya. So one must take refuge in that Mother, who is Power itself. She has bound us with the bonds of maya; only when those bonds are cut can one see God."