Paragraph 15
“যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল। আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম, কর্তব্য কি? ঈশ্বরচিন্তা করাই আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে, ‘আমরা সংসারী লোক। আমাদের কি আর মুক্তি আছে! রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন!’ তখন আমার বড় রাগ হল। বললাম, ‘তুমি কিরকম লোক গা! যুধিষ্ঠিরের কেবল নরকদর্শনই মনে করে রেখেছ? যুধিষ্ঠিরের সত্যকথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি—এ-সব কিছু মনে হয় না! আরও কত কি বলতে যাচ্ছিলাম। হৃদে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই ‘আমার একটু কাজ আছে’ বলে চলে গেল।
In plain words
"Jatindra had come to Jadu Mallick's garden house. I was there too. I said to him: What is our duty? Is it not our duty to think of God? Jatindra said: 'We are men of the world. What liberation can there be for us! Even King Yudhishthira saw hell!' That made me very angry. I said: 'What kind of a person are you! Of Yudhishthira, all you have kept in mind is his sight of hell? Yudhishthira's truthfulness, forgiveness, patience, discrimination, dispassion and devotion to God: none of that comes to your mind!' I was going to say a great deal more. Hriday put his hand over my mouth. A little later Jatindra said, 'I have a little business to see to,' and went away.