চিদাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে ।উথলিল প্রেমসিন্ধু কি আনন্দময় হে ।(জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়)চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল,ভক্তসঙ্গে ভক্তসখা লীলারসময় হে ।(জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়)স্বর্গের দুয়ার খুলি, আনন্দ-লহরী তুলি;নববিধান-বসন্ত-সমীরণ বয়,ছুটে তাহে মন্দ মন্দ লীলারস প্রেমগন্ধ,ঘ্রাণে যোগিবৃন্দ যোগানন্দে মত্ত হয় হে ।(জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়)ভবসিন্ধুজলে, বিধান-কমলে, আনন্দময়ী বিরাজে,আবেশে আকুল, ভক্ত অলিকুল, পিয়ে সুধা তার মাঝে ।দেখ দেখ মায়ের প্রসন্নবদন চিত্ত-বিনোদন ভুবন-মোহন,পদতলে দলে দলে সাধুগণ, নাচে গায় প্রেমে হইয়ে মগন;কিবা অপরূপ আহা মরি মরি, জুড়াইল প্রাণ দরশন করিপ্রেমদাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয় । ।
In plain words
In the sky of Consciousness the full moon of love has risen. The ocean of love has swelled; ah, what bliss! (Victory to the Compassionate! Victory to the Compassionate! Victory to the Compassionate!) All around shine the devotees like planets, And the Friend of devotees sports in joy with His devotees. (Victory to the Compassionate! Victory to the Compassionate! Victory to the Compassionate!) The gates of heaven are open, the waves of bliss rise high; The spring breeze of the New Dispensation blows, And on it, soft and gentle, comes the fragrance of love and the delight of His play; Breathing it, the yogis are drunk with the bliss of yoga. (Victory to the Compassionate! Victory to the Compassionate! Victory to the Compassionate!) On the waters of the world's ocean, on the lotus of the Dispensation, the Blissful Mother shines; The devotees, like swarms of bees, beside themselves with rapture, drink the nectar there. Behold the Mother's gracious face, that gladdens the heart and charms the world; At Her feet the holy ones, in throngs, dance and sing, lost in love. How wonderful! Ah, how beautiful! The heart is soothed by the sight of Her. Premdas, clasping the feet of all, says: Sing, brothers, victory to the Mother!