Paragraph 13

Paragraph 13

ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়। তাঁর স্বরূপ কেউ মুখে বলতে পারে না। সকলই সম্ভব। দুজন যোগী ছিল; ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন। একজন পরিচয় পেয়ে বললেন, “তুমি নারায়ণের কাছ থেকে আসছ, তিনি কি করছেন?” নারদ বললেন, “দেখে এলাম, তিনি ছুঁচের ভিতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বার করছেন।” একজন বললে, “তার আর আশ্চর্য কি! তাঁর পক্ষে সবই সম্ভব।” কিন্তু অপরটি বললে, “তাও কি হতে পারে! তুমি কখনও সেখানে যাও নাই।”

In plain words

The Master is saying: Nothing is impossible for God. No one can say in words what He is. Everything is possible. There were once two yogis practising spiritual disciplines to reach God. The sage Narada was passing by, and when one of them learnt who he was, he said: "You are coming from Narayana; what is He doing?" "I have just seen Him," said Narada, "passing camels and elephants through the eye of a needle and bringing them out again." One of the yogis said, "There is nothing wonderful in that! For Him everything is possible." But the other said, "How can that ever be! You have never been there at all."