Paragraph 43

Paragraph 43

“পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি, গোবর্ধন দেখতে নামলাম, গোবর্ধন দেখবামাত্রই একেবারে বিহ্বল, দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম।—আর বাহ্যশূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ, আর গাছপালা, পাখি, হরিণ—এই সব দেখে বিহ্বল হয়ে গেলাম। চক্ষের জলে কাপড় ভিজে যেতে লাগল। মনে হতে লাগল, কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতরে বসে, কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই—চুপ করে বসে। হৃদে পালকির পিছনে আসছিল। বেয়ারাদের বলে দিল ‘খুব হুঁশিয়ার।’

In plain words

"I was going by palanquin on the road to Syamakunda and Radhakunda, and got down to see Govardhan. The moment I saw Govardhan I was overwhelmed; I ran and stood on top of the hill, and lost all outward consciousness. The people of Braja went and brought me down. On the road to Syamakunda and Radhakunda I saw the meadows, the trees and plants, the birds and the deer, and I was overcome. My cloth grew wet with my tears. I kept feeling, 'O Krishna, everything is here; only You I cannot see.' I was sitting in the palanquin, but I had no power to say a single word; I just sat silent. Hriday was following behind the palanquin, and he told the bearers, 'Take great care.'