Paragraph 7
শ্রীরামকৃষ্ণ—সেদিন অমুক এসেছিল; শুনেছি নাকি ওই কালো মাগ্টার গোলাম!—ঈশ্বরকে কেন দর্শন হয় না?—কামিনী-কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও-কথাটা বললে যে, আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাঁকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন! (বলরামের হাস্য) “আমার অবস্থা” এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি। মার প্রসাদ মাংস এখন পারি না,—তবে আঙুলে করে একটু চাখি, পাছে মা রাগ করেন। (সকলের হাস্য)
In plain words
Sri Ramakrishna: "So-and-so came the other day. I hear he is a slave to that dark wife of his! Why is God not seen? Because woman and gold stand between, hiding Him. And how could he say such a thing in front of you that day: that a paramahamsa once came to his father's house and his father cooked a fowl for him!" Balaram laughs. "In my present state I can eat a little fish curry if it has been offered to the Mother. Meat offered to the Mother I cannot eat now; but I taste a little on my finger, for fear the Mother may be angry." Everyone laughs.