Paragraph 4

Paragraph 4

আজ কোজাগর লক্ষ্মীপূজা। শুক্রবার ২৭শে অক্টোবর, ১৮৮২ খ্রীষ্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্বপরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় (গোস্বামী) ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, “মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেড়িয়ে আসবেন; কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন।”

In plain words

Today is the Kojagari Lakshmi Puja: Friday the twenty-seventh of October 1882. The Master is sitting at the Dakshineswar Kali temple, in that same room we already know. He is in conversation with Vijay Goswami and Haralal. A man comes and says that Keshab Sen has arrived at the ghat by steamer. Keshab's disciples bow down and say, "Sir, the steamer has come, and you must come along. Please come out for a little trip. Keshab Babu is on the steamer; he has sent us."