Paragraph 7
সমবেত কেশব-প্রমুখ ব্রাহ্মভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্বদিকে অনতিদূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি। আরোহীদের বামপার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিবমন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির, দক্ষিণপার্শ্বেও ছয় শিবমন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তরদিকে পঞ্চবটী ও ঝাউগাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ-প্রান্তভাগে আর একটি নহবতখানা। দুই নহবতখানার মধ্যবর্তী উদ্যানপথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ। শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবীজলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমলভাব, ব্রাহ্মভক্তদের হৃদয়মধ্যে কোমলভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিম্নে পবিত্রসলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে, সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন্ পাষাণহৃদয় না বিগলিত হয়!
In plain words
Keshab and the Brahmo devotees gathered with him are looking from the steamer at the beauty of the temple garden. A little way to the east of the steamer are the landing ghat with its steps and the chandni of the temple. To the left of those on board, north of the chandni, stand six of the twelve Siva temples in a row, and to the right the other six. Against the blue autumn sky, like a painted canvas, the spire of Bhavatarini's temple can be seen, and to the north the treetops of the Panchavati and the tamarisks. There is a nahabat near the bakul tree, and another at the southern end of the temple garden. Between the two nahabats runs the garden path, lined on either side with rows of flowering plants. The deep blue of the autumn sky is mirrored in the waters of the Ganges. Gentleness in the world outside, and gentleness within the Brahmo devotees as well. Overhead, the beautiful, endless blue sky; in front, the beautiful temple garden; below, the holy waters of the Ganges, on whose banks the Aryan rishis meditated on God. And here comes a great soul, the eternal religion in person. Such a sight does not often fall to a man's lot. In such a place, whose devotion would not be stirred by a great soul in samadhi? What heart of stone would not melt?