Paragraph 6

Paragraph 6

মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি-চিত্র দেখিতেছেন! তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ, দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন, তাঁহাদের আনন্দ, শুনিবেন তাঁহাদের কথাবার্তা। কেশব তাঁহার সাধুচরিত্রে ও বক্তৃতাবলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাঁহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালবাসা দিয়াছেন। কেশব ইংরেজী পড়া লোক, ইংরেজী দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবীপূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি-শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন; এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাঁহাদের মনের মিল কোন্‌খানে বা কেমন করিয়া হইল—এ-রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী-প্রতিমার সম্মুখে ফুল-চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্যগীত করেন। খাট বিছানায় বসেন, লালপেড়ে কাপড়, জামা, মোজা, জুতা পরেন। কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর; তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী-পুত্র লইয়া সংসার করেন, ইংরেজীতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয়কর্ম করেন।

In plain words

M., standing on the steamer, is watching this picture of samadhi! He boarded Keshab's steamer at three in the afternoon and has come with it from Calcutta. He has a great longing to see the Master and Keshab meet, to see their joy and to hear them talk together. By his holy life and the power of his speaking Keshab has won the hearts of many young men of Bengal like M. Many of them, feeling him to be their very own, have given him the love of their hearts. Keshab is a man of English education; he has read English philosophy and literature. More than that, he has many times called the worship of gods and goddesses idolatry. That such a man should revere Sri Ramakrishna with devotion and come from time to time to see him is a wonder indeed. Where their minds meet, and how they came to meet, is a mystery that M. and many others are curious to solve. The Master believes in God without form, yes, but he believes in God with form too. He meditates on Brahman, and yet he worships the images of gods and goddesses with flowers and sandal paste, and dances and sings, drunk with love. He sits on a bedstead with bedding, and wears a red-bordered cloth, a shirt, socks and shoes. But he does not lead the life of a householder. His whole bent is a sannyasi's; that is why people call him a Paramahamsa. Keshab, on the other hand, believes in God without form; he lives in the world with wife and children, lectures in English, writes in the newspapers and attends to worldly work.