Paragraph 11
নৌকা আসিয়া লাগিল। সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত। ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইল। এখনও ভাবস্থ—একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন। পা নড়িতেছে মাত্র। ক্যাবিনঘরে প্রবেশ করিলেন। কেশবাদি ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোন হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল, কেশব একখানিতে বসিলেন। বিজয় বসিলেন। অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন, মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না। তাঁহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ। সম্পূর্ণ বাহ্যশূন্য! সকলে একদৃষ্টে দেখিতেছেন।
In plain words
The boat came alongside. Everyone was eager to see Sri Ramakrishna. A crowd had gathered. Keshab was anxious to bring the Master safely on board. With great difficulty he was brought back to outward consciousness and taken into the cabin. He was still in ecstasy, and came leaning on a devotee; his feet barely moved. He entered the cabin. Keshab and the devotees with him bowed, but he had no outward awareness at all. In the cabin there were a table and a few chairs. The Master was seated on one chair and Keshab sat on another. Vijay sat down. The other devotees sat on the floor wherever they could find room. Many people could find no place; they were peeping in from outside. Seated, the Master went again into samadhi, wholly unconscious of the outer world! Everyone was gazing at him intently.