Paragraph 14

Paragraph 14

ঠাকুর কি দেখিতেছেন যে, সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না—সকলের বিষয়কর্ম, হাত-পা বাঁধা? কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে, জীবনের উদ্দেশ্য কেবল দেহ-সুখ ও বিষয়কর্ম, কামিনী ও কাঞ্চন? তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, “মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব?”

In plain words

Was the Master seeing that worldly people are shut up inside a fence, that they cannot come out and cannot even see the light outside, that worldly work binds everyone hand and foot? That they can see only the things inside the house, and think that the whole purpose of life is the comfort of the body and worldly work, woman and gold? Was that why the Master said, "Mother, why have You brought me here? Can I save them from inside their fence?"