Paragraph 13
ব্রাহ্মভক্তেরা একদৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। এখনও ভাব পূর্ণমাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনি আপনি অস্ফুটস্বরে বলিতেছেন, “মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব?”
In plain words
The Brahmo devotees were gazing with fixed eyes. The Master came down from samadhi. The mood was still on him in full. The Master was saying to himself in a low, indistinct voice, "Mother, why have You brought me here? Can I save them from inside their fence?"