Paragraph 28

Paragraph 28

“একই ব্রাহ্মণ। যখন পূজা করে, তার নাম পূজারী; যখন রাঁধে তখন রাঁধুনী বামুন। যে জ্ঞানী, জ্ঞানযোগ ধরে আছে, সে নেতি নেতি—এই বিচার করে। ব্রহ্ম এ নয়, ও নয়; জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা; নামরূপ এ-সব স্বপ্নবৎ; ব্রহ্ম কি যে, তা মুখে বলা যায় না; তিনি যে ব্যক্তি (Personal God) তাও বলবার জো নাই।

In plain words

"It is one and the same brahmin: when he performs worship he is called the priest; when he cooks he is called the cook. The man of knowledge, who holds to the path of knowledge, reasons, 'Not this, not this.' Brahman is not this, not that; not the jiva, not the world. When, through this reasoning, the mind becomes still, when the mind dissolves and samadhi comes, then there is the knowledge of Brahman. The knower of Brahman is firmly convinced: Brahman is real, the world is false; names and forms, all of it, are dreamlike; what Brahman is no words can tell; and one cannot even say that He is a person, a Personal God.