Paragraph 29
“জ্ঞানীরা ওইরূপ বলে— যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়। জাগ্রত অবস্থাও সত্য বলে—জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে, এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু—এ-সব ঈশ্বর করেছেন। তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে হৃদয়মধ্যে আবার বাহিরে। উত্তম ভক্ত বলে, তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব—জীবজগৎ হয়েছেন। ভক্তের সাধ যে চিনি খায়, চিনি হতে ভালবাসে না। (সকলের হাস্য)
In plain words
"That is what the men of knowledge say, the Vedantists, for instance. But the devotees accept every state. They take the waking state as real too; they do not call the world a dream. The devotees say that this world is God's splendour. The sky, the stars, the moon, the sun, the mountains, the sea, living creatures: God has made all these. They are His splendour. He is within, in the heart, and again He is outside. The highest devotee says that He Himself has become these twenty-four principles, the living beings and the world. The devotee longs to taste sugar, not to turn into sugar." Everyone laughed.